৬১টি খোয়া যাওয়া ফোন ফেরাল পুলিশ
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: দীপাবলি উৎসবের মাঝে হারানো ফোন ফিরে পাওয়ার আনন্দ। মঙ্গলবার হুগলি জেলা পুলিশের তারকেশ্বর থানার উদ্যোগে ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি সকলে। কেউ তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে হারিয়েছিলেন ফোন, কারো আবার বাজারে বেরিয়ে ভুলবশত পকেট থেকে পড়ে যায় সেটি, অনেকে আবার ফোন হারিয়েছেন বাসের মধ্যে। এক ব্যক্তির দু’বার ফোন খোয়া যায়। সেই একই ফোন দু’বার তাঁকে ফিরিয়ে দিল তারকেশ্বর থানার পুলিশ। এর আগে একবার তাঁকে ফোনটি ফিরিয়ে দেওয়া হয়েছিল। তিনি সেটা ফের হারিয়ে ফেলেন। এদিন তাঁকে সেটা আবার ফিরিয়ে দিল পুলিশ।  হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে আবেগে আনন্দে অনেকের চোখে দেখা গেল জল। এদিন তারকেশ্বর থানায় ৬১ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তারকেশ্বর থানার সিআই, ওসি সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।

Advertisement