Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চোরাই সামগ্রী লুকিয়ে রাখা ছিল জঙ্গলে! উদ্ধার করল পুলিশ

ময়নাগুড়ির জঙ্গলে লুকানো চোরাই সামগ্রী উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত শ্রীবাস মজুমদারের কাছ থেকে তথ্য মিলেছিল। বিস্তারিত পড়ুন।

চোরাই সামগ্রী লুকিয়ে রাখা ছিল জঙ্গলে! উদ্ধার করল পুলিশ
  • ৩ জুন, ২০২৬ ১৭:৪০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: চোরাই সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল জঙ্গলে! চিহ্ন হিসাবে রাখা হয়েছিল একটি বড় পাথর। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি চূড়া ভান্ডার এলাকায়। আজ, বুধবার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে চোরাই সামগ্রী। কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল ধূপগুড়ি এলাকার যুবক শ্রীবাস মজুমদারকে। তিন দিনের পুলিশ হেফাজতে ছিল সে। তার কাছ থেকে পুলিশ জানতে পারে অভিযুক্ত ফালাকাটা গিয়ে প্রথমে একটি আংটি সে দোকানে বন্ধক দেয়। সে জানায়, তার মা অসুস্থ রয়েছেন।

Advertisement

অপরদিকে, অন্যান্য গয়না ময়নাগুড়ির জলঢাকা নদীর পাড় সংলগ্ন একটি মন্দির সংলগ্ন স্থানে সে লুকিয়ে রাখে বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবক প্রায়শই সেই মন্দিরই রাতের দিকে থাকে। সেখানে সে এবং বেশ কয়েকজন মাদকও সেবন করে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চুরি করা সামগ্রী সেই মন্দিরে থাকা দুজনকে দেখায়। এরপর তারাই বুদ্ধি দেয় একটি আংটি বিক্রি করার। এরপরই শ্রীবাসকে গ্রেপ্তার করার পর অবশেষে উদ্ধার হয়েছে চোরাই সামগ্রীগুলি।

সম্পর্কিত সংবাদ