Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঝরাতে জুয়ার আসরে পুলিশের হানা, ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যু প্রৌঢ়ের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজিশাহ এলাকায় গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে বাড়ির ছাদের উপরে জুয়ার আসর বসছিল।

মাঝরাতে জুয়ার আসরে পুলিশের হানা, ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যু প্রৌঢ়ের
  • ১১ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার গভীর রাতে বেলডাঙায় বাড়ির ছাদের উপর জুয়ার আসর বসিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন মেম্বার। গোপন সূত্রে খবর পেয়ে সেই জুয়ার আসরে হানা দেয় পুলিশ। হঠাৎ পুলিশকে আসতে দেখে ছাদের উপর থেকে লাফ দেন আয়ুব শেখ (৫৪) নামে এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আয়ুব শেখ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজিশাহ এলাকায় গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে বাড়ির ছাদের উপরে জুয়ার আসর বসছিল। খবর পেয়ে পুলিশ রাত ১টা নাগাদ সেখানে হানা দেয়। হঠাৎ পুলিশ দেখে ছাদ থেকে মাটিতে ঝাঁপ দেন আয়ুব। গুরুতর চোট পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ