Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীদের, গ্রেপ্তার ১২

ভোট পরবর্তী হিংসা অতীতে বারবার সামনে এসেছে রাজ্য রাজনীতিতে। পালাবদলের পর হিংসা আটকাতে কড়া নজরদারি চালায় প্রশাসন।

হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীদের, গ্রেপ্তার ১২
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: ভোট পরবর্তী হিংসা অতীতে বারবার সামনে এসেছে রাজ্য রাজনীতিতে। পালাবদলের পর হিংসা আটকাতে কড়া নজরদারি চালায় প্রশাসন। কিন্তু তারপরেও আটকানো গেল না রাজনৈতিক হিংসা। এবার মালদহতে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবির ঘটনা। অভিযোগ এলাকার তৃণমূল নেতা রিপন বর্মনের নেতৃত্বে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী চড়াও হয় এলাকার বিজেপি কর্মীদের উপরে। এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত প্রসেনজিৎ ঘোষ, শিখিল ঘোষ, মিলন ঘোষ এবং পবন ঘোষকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। 

Advertisement

ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীরা চড়াও হয় রিপন বর্মনের বাড়িতে। ক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মালদা থানায় বিজেপি কর্মীদের উপর হামলার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ রিপন বর্মন সহ ১২ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ৬ জন মহিলাও আছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ