Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে জরিমানা, ময়নাগুড়ি বাজারে পুরসভার অভিযান

প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে এইবার আরও কড়া হচ্ছে ময়নাগুড়ি পুরসভা

প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে জরিমানা, ময়নাগুড়ি বাজারে পুরসভার অভিযান
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বিগত কয়েক বছরে উষ্ণায়ন বিশ্বজুড়ে সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আর এর অন্যতম প্রধান কারণ প্লাস্টিকের অবাধ ব্যাবহার। তাই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে এইবার আরও কড়া হচ্ছে ময়নাগুড়ি পুরসভা। এদিন ময়নাগুড়ি নতুন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন পুরসভার আধিকারিকরা। পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১২০ মাইক্রনের নীচে কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বা বিক্রি ধরা পড়লে এইবার থেকে জরিমানার কবলে পড়তে হবে ব্যবসায়ীদের।

Advertisement

পালাবদলের পর থেকেই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের উপর নজরদারি শুরু হয়েছে একাধিক জায়গায়। এদিন মঙ্গলবার ময়নাগুড়ি পুরসভা ও নতুন বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বাজারে একটি অভিযান চালানো হয়। একাধিক দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুরসভার আধিকারিকরা। সেইসঙ্গে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় তাঁদের। অন্যদিকে আজ ময়নাগুড়ি নতুন বাজারে হাট থাকায় সেইখানে আসা ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। স্থায়ী ব্যবসায়ীদের পাশাপাশি হাটের ব্যবসায়ীদেরও নিষিদ্ধ প্লাস্টিক বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভা মারফত। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ