Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গতকাল মন্দারমণির সমুদ্রে তলিয়ে যাওয়া তরুণীর দেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

গতকাল মন্দারমণি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ নদীয়া জেলার শান্তিপুর থানার বাগ দেবীপুর এলাকার বাসিন্দা বৃষ্টি শীলের (১৮) দেহ উদ্ধার হল আজ মঙ্গলবার।

গতকাল মন্দারমণির সমুদ্রে তলিয়ে যাওয়া তরুণীর দেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: গতকাল মন্দারমণি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ নদীয়া জেলার শান্তিপুর থানার বাগ দেবীপুর এলাকার বাসিন্দা বৃষ্টি শীলের (১৮)  দেহ উদ্ধার হল আজ মঙ্গলবার। তাঁর স্বামী সুমন শীল(২৪) এখনও নিখোঁজ। আজ বেলা ১১টা নাগাদ জলধা ঘাটের কাছে বৃষ্টির দেহটি ভেসে আসে বলে স্থানীয় সূত্রের খবর।

Advertisement

মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। সোমবার বিকেলে ওই দম্পতি স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ হয়ে যান। তাঁদের সঙ্গে স্নান করতে নামে নদীয়ারই কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা আরও এক পরিবার ও তাঁদের সন্তান সোমনাথ হালদার। সেই মুহূর্তেই তাঁদের সন্তান সোমনাথ(১০) জলের তোড়ে তলিয়ে মারা যায়। সোমনাথের পরিবার কর্মসূত্রে দীঘায় থাকেন। এদিকে নিখোঁজ সুমনের শ্বশুরও দীঘায় থাকেন। তাঁরা দীঘার হোটেলে কাজ করেন। সোমবার দুপুরে টোটোয় চেপে সকলে মন্দারমণি বেড়াতে আসেন। তারপর মোহনার কাছে সমুদ্র সৈকতে স্নান করতে নামলে এই ঘটনাটি ঘটে। 

উল্লেখ্য, এর মাত্র ২০ দিন আগেও মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে সোনারপুর ও মহেশতলার দুই পর্যটকের মৃত্যু হয়েছিল। ফের একই ধরনের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছিল পর্যটকদের নিরাপত্তা এবং সৈকতে পুলিশি নজরদারি নিয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ