মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা
  • ১২ নভেম্বর, ২০২৬ ১২:৪৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পালাবদলের পর বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। তৃণমূলের প্রথম সারির নেতা থেকে শুরু করে স্থানীয় অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার পুরনো মামলার সূত্র ধরে পুলিশের জালে আরও এক তৃণমূলের যুব নেতা। গভীর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আব্দুল সালাম ওরফে কটা। সে সামশেরগঞ্জ ব্লকের ভাসাইপাইকর অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ছিল। রাজনৈতিক মহলে সে তৃণমূলের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিল। তার গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, পুরনো একটি মামলার সূত্র ধরে গভীর রাতে গিয়ে আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কী অভিযোগ সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। আজ, বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূলের বড় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।