Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

যন্তরমন্তরে মোতায়েন পুলিশের উর্দিতে নেমট্যাগ নেই! শুরু বিতর্ক

মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে লাগাতার আন্দোলন চলছে দিল্লির যন্তরমন্তরে। যথারীতি সেখানে মোতায়েন রয়েছে পুলিশও।

যন্তরমন্তরে মোতায়েন পুলিশের উর্দিতে নেমট্যাগ নেই! শুরু বিতর্ক
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে লাগাতার আন্দোলন চলছে দিল্লির যন্তরমন্তরে। যথারীতি সেখানে মোতায়েন রয়েছে পুলিশও। কিন্তু তাঁদের অনেকের উর্দিতেই নেই ‘নেম ট্যাগ’। কিন্তু কেন? পুলিশ আধিকারিকদের একাংশের দাবি, ২০ জুলাই ককরোচদের সংসদ অভিযানের সময় পুলিশ আধিকারিকদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। যার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Advertisement

যদিও দিল্লির ডিসিপি শচীন শর্মার সাফাই, ‘পুলিশ কর্মীদের নেমট্যাগ ব্যবহার না করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে ভিড় সামলাতে গিয়ে কিছু ট্যাগ খুলে গিয়ে থাকতে পারে।’ ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযানের পর সোশ্যাল মিডিয়ায় পুলিশকর্মীদের হেনস্তার কথাও মনে করিয়ে দিয়েছেন এই ডিসিপি। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক আধিকারিক বলেছেন, ‘আইপিএস আধিকারিকরা নেমট্যাগ ব্যবহার করছেন। তবে নীচুতলার পুলিশকর্মীদের নেমট্যাগ ব্যবহার না করার অনুমতি দেওয়া হয়েছে।’ যদিও দিল্লি পুলিশের নিয়মাবলি বলে, কালোর উপরে সাদা হরফে দুটি ভাষায় লেখা প্লাস্টিকের তৈরি এই নেমপ্লেট পুলিশের উর্দির অংশ। শনিবারই যন্তরমন্তরে পুলিশদের নেমট্যাগ ব্যবহার না করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযোগ জানান সিপিআই সাংসদ পি সন্ডোষ কুমার।

Advertisement
সম্পর্কিত সংবাদ