Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাত ১০টার পর কল্যাণীর সব ক্যাফে বন্ধের নির্দেশ পুলিসের

সন্ধ্যা নামলেই কল্যাণী শহরে বিভিন্ন প্রান্তের ক্যাফেটেরিয়াগুলিতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ভিড় লেগে থাকে।

রাত ১০টার পর কল্যাণীর সব ক্যাফে বন্ধের নির্দেশ পুলিসের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: সন্ধ্যা নামলেই কল্যাণী শহরে বিভিন্ন প্রান্তের ক্যাফেটেরিয়াগুলিতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ভিড় লেগে থাকে। ক্যাফে ছেড়ে রাস্তার ধারে বসেও অনেক রাত পর্যন্ত চলে আড্ডা। কল্যাণী শহরের এ এবং বি ব্লক মিলিয়ে এই ধরনের প্রায় ৩৫টি ক্যাফে গজিয়ে উঠেছে। মূলত এই ক্যাফেগুলিতে চায়ের পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন রকম স্ন্যাক্স ও পানীয়। তবে সম্প্রতি কয়েকটি ক্যাফে থেকে হাতাহাতির অভিযোগ এসেছে পুলিসের কাছে। কোথাও আবার ক্যাফের আড়ালে চলছে গাঁজা, হুক্কা বা মদ্যপানের আসর। ক্যাফের সামনে রাস্তা দখল করে রাখা থাকছে বাইক, গাড়ি। এইসব বিষয় নিয়ে বিভিন্ন ক্যাফের আশেপাশের এলাকা থেকে নানান অভিযোগ আসছিল পুলিসের কাছে। অবশেষে পুলিস ও পুরসভার পক্ষ থেকে তাঁদেরকে বার্তা দিয়ে জানানো হয়, কল্যাণীতে রাত দশটার পর কোনও ক্যাফে খুলে রাখা যাবে না। সম্প্রতি এইরকম ৩৩টি ক্যাফে মালিককে নিয়ে কল্যাণী থানায় একটি বৈঠক করে পুলিস প্রশাসন। সেখানে ছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরীও। সেখান থেকে মূলত তিনটি বিষয়ে জোর দেয় প্রশাসন। প্রথমত, রাত দশটার পর কোনও ক্যাফে খুলে রাখা যাবে না। দ্বিতীয়ত, ক্যাফেতে কোনওরকম নেশা করা চলবে না এবং তৃতীয়ত, ক্যাফেতে আসা ক্রেতাদের ক্যাফের চৌহদ্দির মধ্যেই বসতে দিতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ