Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠান্ডায় গাড়ি থামিয়ে চা-বিস্কুট খাওয়াচ্ছে পুলিশ

কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে বিশেষ সতর্ক ট্রাফিক পুলিশ। হাইওয়েতে গাড়ি থামিয়ে চালকদের চা, বিস্কুট, জল খাওয়ানো হচ্ছে।

ঠান্ডায় গাড়ি থামিয়ে চা-বিস্কুট খাওয়াচ্ছে পুলিশ
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি জেলাবাসী। সেইসঙ্গে কুয়াশায় মোড়া চারদিক। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

Advertisement

কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে বিশেষ সতর্ক ট্রাফিক পুলিশ। হাইওয়েতে গাড়ি থামিয়ে চালকদের চা, বিস্কুট, জল খাওয়ানো হচ্ছে। গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ির হেড লাইট জ্বলে চলাচল করতে বলা হচ্ছে পুলিশের তরফে। অনেকটাই দেরিতে খুলছে দোকানপাট। তবে ভোর থেকে ভিড় জমছে চায়ের দোকানে। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। তবে ঠান্ডার এই আমেজ উপভোগ করতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ