Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাগানবাড়িতে চুরি ও ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিস

অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাগানবাড়িতে চুরির অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। পুলিস তদন্ত শুরু করেছে

অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাগানবাড়িতে চুরি ও ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিস
  • ১৯ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

পুনে, ১৯ জুলাই: অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাগানবাড়িতে চুরির অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। পুলিস তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের পুনের মাভলে তিকোনা গ্রামের পাওনা বাঁধের কাছে রয়েছে সঙ্গীতার বাগানবাড়ি। তাঁর অভিযোগ, বাগানবাড়িতে চোর ঢুকেছিল। সম্প্রতী নিজের বাগানবাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই চক্ষুচড়কগাছ হয়ে যায় সঙ্গীতার। তিনি দেখতে পান, বাড়ির মূল দরজা-জানলা সবই প্রায় ভাঙা। জানলার লোহার রডগুলিও ভেঙে দিয়েছে চোর। ঘরের ভিতরে থাকা দামী আসবাবপত্র, খাট, বিছানা, টিভি, ফ্রিজ নেই। ভেঙে ফেলা হয়েছে সিসিটিভিগুলিও।

Advertisement

দীর্ঘ চারমাস পর নিজের বাগানবাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান অভিনেত্রী। বাবা শারীরিকভাবে অসুস্থ বলে দীর্ঘদিন বাগানবাড়িতে যেতে পারেননি সঙ্গীতা। গতকাল, শুক্রবার সেখানে গিয়ে দেখেন চোরেরা এমন তাণ্ডব করেছে। পুলিসকে এমনটাই জানিয়েছেন তিনি। তবে কতদিন আগে তাঁর বাগানবাড়িতে চুরি হয়েছে সেটা বলতে পারেননি সঙ্গীতা। পুলিস তদন্ত শুরু করেছে। লোনাভলা থানা থেকে ইতিমধ্যেই তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কী চুরি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে সেটা বুঝেই তদন্ত এগোবে। পুলিসের অনুমান, এই কাণ্ডের পিছনে কোনও বড় চোরেদের দল যুক্ত থাকতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ