Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নরেন্দ্রপুর ও সোনারপুরের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক পুলিশের

রাজ্যস্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর জেলায় শুরু হল দুর্গাপুজো নিয়ে ক্লাব ও উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।

নরেন্দ্রপুর ও সোনারপুরের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক পুলিশের
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যস্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর জেলায় শুরু হল দুর্গাপুজো নিয়ে ক্লাব ও উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক। শুক্রবার দুই দফায় সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে আলোচনায় বসেন পুলিশকর্তারা। কী করতে হবে, আর কী নয়, সেসব নিয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আবেদন অনুযায়ী, বিগ বাজেট পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদান না নেওয়ার আরজি জানিয়েছে পুলিশ।

Advertisement

বৈঠকে বেশ কিছু কমিটি বিগত বছরে পুজোর অনুদান পেয়েও ব্যাংক থেকে সেই টাকা তুলতে সমস্যায় পড়েছে বলে জানায়। নানা জটিলতার কারণে বিপাকে পড়তে হয়েছিল তাঁদের। সেরকম যাতে না হয় এবার, সেই আবেদন করা হয়েছে। মূলত সোনারপুর থানার অধীনে থাকা অন্তত আটটি পুজো কমিটি এই সমস্যার কথা তুলে ধরে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। নরেন্দ্রপুর থানা এলাকায় ৩০৮ ও সোনারপুর থানার মধ্যে পড়ে ৩১৪টি পুজো। সবাইকে রাজ্যের দেওয়া গাইডলাইন বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমবার পুজো করতে চাইছেন, এমন উদ্যোক্তাদেরও আবেদন করতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ