নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুনের ছক! গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিস।
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুনের ছক! গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিস।
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম হেমন্ত সাহা ও স্বর্ণেন্দু মণ্ডল। দু’জনেই সিউড়ি-১ নম্বর ব্লকের নগরীর বাসিন্দা। এলাকায় তাঁরা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত। এমন জানা গিয়েছে স্থানীয় ও পুলিস সূত্রে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়।
ধৃতদের জেরা করে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ১০ হাজার টাকার বিনিময়ে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন তাঁরা। আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে। তাদের হেফাজত থেকে দু’রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করেছে পুলিস। ঠিক কী কারণে তৃণমূল নেতাকে খুনের ছক করা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এক্ষেত্রে ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা করা হবে।