নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচারের মাধ্যমে জলপাইগুড়ি জেলায় দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। আজ, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমনটাই জানানো হলো জেলা পুলিশের তরফে।
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচারের মাধ্যমে জলপাইগুড়ি জেলায় দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। আজ, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমনটাই জানানো হলো জেলা পুলিশের তরফে।
২০২৪ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ৩৭৪টি দুর্ঘটনা ঘটেছিল। এর জেরে মৃত্যু হয় ১০৫ জনের। সেখানে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় দুর্ঘটনা ঘটেছে ৩৭১টি। এতে প্রাণ হারিয়েছেন ৯২ জন। অর্থাৎ কিছুটা হলেও দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো সম্ভব হয়েছে। এব্যপারে সচেতনতা বাড়ানোর উপরে আরও জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে।
জলপাইগুড়ি জেলায় গত এক বছরে ট্র্যাফিক সচেতনতায় ৫৫০০টি প্রোগ্রাম নেওয়া হয়েছে পুলিশের তরফে। ৩০০টি স্কুলে প্রচার চালানো হয়। জলপাইগুড়ি শহরে নতুন করে ৬টি জায়গায় ট্র্যাফিক সিগন্যাল বসানো হয়েছে। ৭টি জায়গায় বসানো হয়েছে কিয়স্ক।
পুজোয় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করে পুরস্কৃত জলপাইগুড়ির একাধিক পুজো কমিটি। আজ জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে ওইসব পুজো কমিটিকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত।