Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণার শিকার তিনজনকে থানায় ডেকে টাকা ফেরাল পুলিশ

সাইবার প্রতারণায় শিকার হয়ে প্রায়দিনই ময়নাগুড়ি থানার দ্বারস্থ হচ্ছেন প্রতারিতরা। অভিযোগ পেয়েই তদন্তে নামছে পুলিশ। বুধবার ময়নাগুড়ি থানা প্রতারিত তিনজনের টাকা উদ্ধার করে চেক তুলে দিল।

সাইবার প্রতারণার শিকার তিনজনকে থানায় ডেকে টাকা ফেরাল পুলিশ
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সাইবার প্রতারণায় শিকার হয়ে প্রায়দিনই ময়নাগুড়ি থানার দ্বারস্থ হচ্ছেন প্রতারিতরা। অভিযোগ পেয়েই তদন্তে নামছে পুলিশ। বুধবার ময়নাগুড়ি থানা প্রতারিত তিনজনের টাকা উদ্ধার করে চেক তুলে দিল। 

Advertisement

ময়নাগুড়ি ব্লকের বড়ো কামাতের বাসিন্দা কৈলাস রায় ১৭ জুন সাইবার সহায়তা কেন্দ্রে অভিযোগ নিয়ে আসেন। তিনি অনলাইনে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমি একটি স্ক্যানারে ভুল করে টাকা পাঠা‌ই। পরবর্তীতে জানতে পারি প্রতারণার শিকার হয়েছি। অন্যদিকে, চলতি মাসের ২ তারিখ হুসুলুরুডাঙার সুশান্ত মণ্ডল সাইবার প্রতারণার শিকার হয়ে থানার দ্বারস্থ হন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে আমাকে ফোন করা হয়। মোবাইলে একটি ফাইল পাঠানো হয়েছিল। সেই ফাইল খোলার পর দেখি ধাপে ধাপে ১ লক্ষ ৪৬ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে চলে গেল। 
থানার আইসি সুবল ঘোষ বলেন, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। তাহলেই অনলাইন প্রতারণা রোখা সম্ভব। সাইবার প্রতারণা শিকার হলে দেরি না করে থানায় এবং সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে সবটা জানাতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যত তাড়াতাড়ি সম্ভব লেনদেন বন্ধ করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ