Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে ফের আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ছিনতাই গ্রামবাসীদের

ডোমকলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশকর্মীদের গ্রামবাসী হেনস্থা করে বলে অভিযোগ।

মুর্শিদাবাদে ফের আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ছিনতাই গ্রামবাসীদের
  • ২৩ মে, ২০২৬ ১২:০৯
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: রাজ্যে সরকার পরিবর্তনের পরেও বদল হল না পরিস্থিতি! অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ফের আক্রান্ত হল পুলিশ। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ।

Advertisement

পুলিশের গায়ে হাত পড়লে বরদাস্ত করা হবে না। কলকাতার পার্কসার্কাসে সাম্প্রতিক গোলমালের ঘটনার পরে গত মঙ্গলবার এলাকা পরিদর্শনে গিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর চার দিনের মাথায় রাজ্যে ফের হেনস্তার শিকার হতে হল পুলিশকে। ডোমকলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশকর্মীদের গ্রামবাসী হেনস্থা করে বলে অভিযোগ।
আজমত মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে। অভিযুক্তকে গ্রেপ্তারে শুক্রবার রাতে ডোমকলের কুঁচিয়ামোড়ায় হানা দেয় পুলিশের একটি দল। সেই সময় এলাকার একটি চায়ের দোকানে বসেছিল অভিযুক্ত। অভিযোগ, সাদা পোশাকে গিয়ে অভিযুক্তকে পাকড়াও করার পরে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয় কর্তব্যরত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের। অভিযুক্তকে ছিনিয়ে নেয় তারা। মারমুখী কিছু স্থানীয় মানুষ পুলিশকর্মীদের উপরে চড়াও হয়। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপরে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করতে পুলিশ ওই গ্রামে গিয়েছিল, সেই আজমত মণ্ডল বর্তমানে ফেরার। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ