দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ, মারধরের পর পোলে বেঁধে রাখাল স্থানীয়রা
  • ২৩ নভেম্বর, ২০২৬ ২১:২০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: তৃণমূলের আমলে মানুষের থেকে টাকা নিয়ে না দেওয়া ও পঞ্চায়েতের মিনির সেচের টাকা নয়ছয় করার অভিযোগে কালনা-১ ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুমিত ঘোষকে সোমবার মারধর ও পোলে বেঁধে রাখার ঘটনা ঘটলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকুড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা সুমিত ঘোষ শুধু মাত্র পঞ্চায়েতের সদস্য হয়ে তার কথাতেই পঞ্চায়েতের সমস্ত রকম কাজ কর্ম চলতো বলে অভিযোগ। গ্রামের অনেক মানুষের থেকে টাকা নিয়ে না দেওয়া সহ মিনির সেচের টাকা আত্মসাত করার অভিযোগ উঠলেও কেউ কোনো কিছু বলার সাহস পেত না। দোদন্ড প্রতাপ এই তৃণমূল নেতা রাজ্যে পালা বদলের পর বেশ কিছুদিন এলাকা ছাড়া ছিল। ফিরে এলে গ্রামের একাংশ পাওনা টাকা সহ মিনির সেচের টাকার হিসাব  চায়। টাকা ফেরত দেওয়া ও হিসাব না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের একাংশ। অভিযোগ, সোমবার তার কাছে টাকা ও হিসাব চাইলে সে তাদের আজেবাজে মন্তব্য করলে উত্তেজনা ছড়ায়। মারধর করা সহ পোলে বেঁধে রাখা হয়। কালনা থানার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এলাকার বিজেপির মণ্ডল সভাপতি অনুপ হালদার বলেন, সুমিতের বিরুদ্ধে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া ও মিনির সেচের টাকার দুর্ণীতির অভিযোগ রয়েছে। এলাকার মানুষ ওর প্রতি ক্ষিপ্ত। শুনেছি এদিন কয়েকজন টাকা ও সেচের হিসাব চাইতে গেলে তাদের বাজে কথা বলে। মারধর হয়েছে কিনা জানিনা। গ্রামের মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিক আমরা এটাই চাই। এই বিষয়ে সুমিতের পরিবারে ফোন করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।