প্রকৃতিক দুর্যোগের জের, ২৫ শতাংশ কম জমিতে আলু চাষ ময়নাগুড়িতে
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১৬:২১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দীর্ঘ আট মাস কেটে যাওয়ার পর এখনও প্রাকৃতিক বিপর্যয়ের ফল ভোগ করছে। গত মার্চ মাসে ঘটা সেই দুর্যোগ এখনও কাটিয়ে উঠতে পারেননি কৃষকরা। ময়নাগুড়ি ব্লকে প্রতি বছরের তুলনায় এই বছর ২৫ শতাংশ কম জমিতে আলু চাষ করা হয়েছে। তার বদলে ভূট্টা চাষের দিকে ঝোঁক বেড়েছে কৃষকদের। 

Advertisement

ময়নাগুড়ি ব্লক কৃষি আধিকারিক কমলেশ বর্মন জানান, আলু চাষের ভাগ যত শতাংশ কমেছে। সেটাই এবার ভূট্টা চাষের দিকে ঘুরে যাচ্ছে। প্রতিবছর ৭ হাজার হেক্টর জমিতে ভূট্টা চাষ করা হয়। এবার সেই তুলনায় ভূট্টা চাষ অনেক বাড়তে পারে। এর পাশপাশি ভূট্টা চাষ করা হলে আলু চাষের তুলনায় অনেক কম রোগ ছড়ায়। ভূট্টা চাষে ঝুঁকি অনেক কম থাকে। এছাড়াও ভূট্টার বাজার ভালো। গত বছর মার্চ মাসের প্রাকৃতিক দুর্যোগে ২ হাজার হেক্টর আলুর জমি ক্ষতিগ্রস্ত হয়। তারপর সেই ক্ষতির ধাক্কা  সামলাতে না পেরে আলু চাষের ক্ষেত্রে পিছিয়ে আসছেন কৃষকরা। ফলে এবারের মরশুমে ময়নাগুড়িতে আলু চাষ কমলেও ভূট্টা চাষের পরিমাণ বাড়তে চলেছে।