Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লটারির জাল টিকিট বিক্রির মূলচক্রী এবার পুলিসের জালে

পুণ্ডরী থেকে লটারির জাল টিকিট বিক্রির মূলচক্রীকে গ্রেপ্তার করল হরিরামপুর থানার পুলিস। অভিযুক্তের নাম জিয়াউল খান। বাড়ি গঙ্গারামপুর থানার ধলদিঘি এলাকায়।

লটারির জাল টিকিট বিক্রির মূলচক্রী এবার পুলিসের জালে
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: পুণ্ডরী থেকে লটারির জাল টিকিট বিক্রির মূলচক্রীকে গ্রেপ্তার করল হরিরামপুর থানার পুলিস। অভিযুক্তের নাম জিয়াউল খান। বাড়ি গঙ্গারামপুর থানার ধলদিঘি এলাকায়। 

Advertisement

গোপন সূত্রের খবর পেয়ে হরিরামপুর থানার পুলিস ও জেলা পুলিসের ডিইবি বিভাগ যৌথ অভিযানে নামে। শনিবার দুপুরে হরিরামপুরের পুণ্ডরী গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রাম এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে ছিল অভিযুক্ত। সাদা পোশাকের পুলিস এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তার করে।  ধৃতের ঘর থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, জিয়াউল গঙ্গারামপুরে বসে জেলাজুড়ে এই কারবার চালাচ্ছিল। বেশ কিছুদিন ধরে পুলিস লটারির জাল টিকিট বিক্রির মাস্টারমাইন্ডের খোঁজ চালাচ্ছিল। গত ২৫ জুন গঙ্গারামপুর থানার বাসস্ট্যান্ড এলাকা ও ধলদিঘি এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল টিকিট। ধৃতদের জেরা করেই এই চক্রের মাস্টারমাইন্ডের নাম পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। ১০ দিনের মাথায় এই চক্রের পান্ডা এবার পুলিসের জালে।
পুলিস সূত্রে খবর, ধৃতের স্ত্রী গঙ্গারামপুর থানায় হোমগার্ডের চাকরি করেন। ঘটনার পর অভিযুক্তের স্ত্রীকে লাইনে ক্লোজ করেছে জেলা পুলিস। ধৃতকে রবিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলবে পুলিস। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, লটারির জাল টিকিট বিক্রির মূল চক্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ