ভেরিফিকেশনে পুলিশ-সিভিক! বিরোধিতা করে চিঠি সিপিএমের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা বাড়ি গিয়ে ‘ইলেকটোরাল ভেরিভিকেশন’-এর নামে সাধারণ মানুষের কাছ থেকে নথি চাইছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে (সিইও) চিঠি পাঠাল সিপিএম। 

Advertisement

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ী ওই চিঠিতে ৭ দফা দাবি জানিয়েছেন। দাবির মধ্যে রয়েছে, পুলিশ ও সিভিকদের এই কাজ করার লিখিত নির্দেশ প্রকাশ করতে হবে। এই নির্দেশ কারা দিয়েছেন, তাঁদের নাম-পদ এবং ভেরিফিকেশনের জন্য কাদের নিযুক্ত করা হয়েছে, সেসব নাম প্রকাশ করতে হবে। জনগণকে নোটিস দিয়ে গোটা ঘটনার বিষয়ে জানানোর দাবিও করা হয়েছে। এই ইস্যুতেই উত্তর ২৪ পরগনার জেলা শাসক এবং জেলা নির্বাচনি আধিকারিককে চিঠি পাঠিয়েছে সিপিআই(এমএল) লিবারেশন। 
অন্যদিকে, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর বাতিল, বৈধ ভোটারের নাম ফেরানোর দাবিতে ১ ডিসেম্বর কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে সিপিআই। বৃহস্পতিবার সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, গৌতম রায়, প্রবীর দেব প্রমুখ সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছেন। উত্তরবঙ্গের জেলাগুলি মিলিতভাবে এই কর্মসূচি ৩ ডিসেম্বর পালন করবে বলে জানানো হয়েছে। -ফাইল চিত্র