Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রবিবার

সান্তা ক্লজ

সান্তা ক্লজ

সান্তা ক্লজ
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভাশীষ ভাদুড়ী

Advertisement

কে এল, প্রাচীন বুড়ো?
এল কে স্লেজ গাড়িতে!
লাল টুপি ধরা-চূড়ায়
দুধ সাদা গোঁফ দাড়িতে
এক গাল মন ভুলানো
মজা ভরা মিষ্টি হাসি,
সে বলে— শুধু ছোট না
বড়দেরও ভালোবাসি,
এসেছি পেরিয়ে আমি
দূর দেশ, বরফ পাহাড়,
দেব বলে, ঝোলা ভরে
এনেছি রং, উপহার।

রাত গিয়ে নতুন ভোরে
ফুলে ফুলে এমন রঙিন
আনন্দ ছড়িয়ে প’ড়ে
সত্যিই আজ বড়দিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ