অভীক বসু
অভীক বসু
হিমেল হাওয়া বহে, শীত বুড়ো কই
কেক হাতে আসছে, চেয়ে দেখ ওই
মাথায় লাল টুপি
লাল জামা গায়,
এদেশ ওদেশ ঘুরে, আসছে সে উড়ে উড়ে
হাওয়ায় হাওয়ায়,
জিপিএস হাতে তার, ঠিকানাটি খুঁজে বার
বাচ্চারা আছে যেই ঘরে,
এক রাশ উপহার
ঝুলি থেকে করে বার
তারপরে,
ঘুম থেকে উঠে দেখি
আমার ঝুলিতে এ কী!
কেক আর চকলেট
আছে এক টিন
চার্চের ঘণ্টায়
ভরে যায় মনটা
ভোরের আলোয় রেখা
আজ বড়দিন।