২২শে শ্রাবণ
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভীক বসু

Advertisement

ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে
ঝরছে শ্রাবণ ধারা,
হাসনুহানার গন্ধ মাতায়
মগ্ন কবি গানের খাতায়
আজ সে পাগল পারা,
শ্যামলীর ঐ একলা ঘরে
আছেন বসে রাজা
বর্ষার গান হয়নি লেখা
হয়নি ডালি সাজা,
বর্ষার গান লিখতে গিয়ে
অশ্রুধারা নামে
কে যায় চলে! নীরব কবি
অমৃত সেই ধামে,
ঘোর কেটে যায় এক নিমেষেই
চলল কলম তাঁর
বর্ষার গান ‘আজ কিছুতেই
যায় না মনের ভার’,
আজ বাইশে তোমায় প্রণাম
গানের ডালি ভরি
মেঘলা আকাশ, সজল চোখে
ভাসাই গানের তরী।