Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীদের

পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীদের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: বুলডোজার দিয়ে উচ্ছ্বেদ চলবে না। রবিবার এই দাবিতে মেজবিল, নিউ পলাশবাড়ি, পলাশবাড়ি, শিলবাড়িহাট, শালকুমার মোড়ের ব্যবসায়ীরা মিছিল করেন। তবে মিছিলের আগে শিলবাড়িহাট আরআর প্রাইমারি স্কুলে ব্যবসায়ীরা মিটিং করেন। সেখানে ব্যবসায়ীরা জানান, দু›বছর পর ধাপে ধাপে ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কের কাজ শুরু হচ্ছে। এতদিন রাস্তার কাজ বন্ধ থাকায় আলিপুরদুয়ার জেলার হাজার হাজার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। তবে রাস্তার ধারে বসবাসকারী ব্যবসায়ীরা এখনও ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাননি। তাই কারও পেটে লাথি দিয়ে রাস্তার কাজ করতে দেওয়া হবে না। আগে ব্রিজের কাজ চালু হোক। যদি আগে রাস্তার কাজ করতে হয়, তবে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। ব্যবসায়ীদের এই আপত্তির বিষয়গুলি অবশ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসন খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ