Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বার্তা প্রধানমন্ত্রীর

মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। শনিবার সেদেশের রাজধানী মালেতে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। দু’দিনের সফরে মালদ্বীপে গিয়েছেন মোদি।

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বার্তা প্রধানমন্ত্রীর
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মালে: মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। শনিবার সেদেশের রাজধানী মালেতে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। দু’দিনের সফরে মালদ্বীপে গিয়েছেন মোদি। এদিন সেদেশের উপ রাষ্ট্রপতি উজ হোসেইন মহম্মদ লতিফের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘পরিকাঠামো, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সহ একাধিক বিষয়ে মালদ্বীপের সঙ্গে একযোগে কাজ করছে ভারত। এতে দু’দেশের নাগরিকরাই উপকৃত হবেন।  এর হাত ধরে আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে।’ এদিন মোদির সঙ্গে বৈঠকের পর লতিফ সমাজমাধ্যমে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মানিত বোধ করছি। 

Advertisement

এদিন মালদ্বীপের পিপলস মজলিসের (সংসদ) স্পিকার আব্দুল রহিম আব্দুল্লার সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। কথা বলেন মালদ্বীপের প্রাক্তন প্রধানমন্ত্রী মহম্মদ নাশিদের সঙ্গেও। দ্বীপরাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন মোদি। সমাজমাধ্যম মারফৎ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালদ্বীপের নাগরিকদের উন্নতির ক্ষেত্রে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের নেতারা।’
শুক্রবার মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জুর সঙ্গে দেখা করেন মোদি। প্রতিবেশি রাষ্ট্রকে ৪,৮৫০ কোটি টাকা ঋণের প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। 

সম্পর্কিত সংবাদ