Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতে উৎপাদিত ই-ভিতারার উদ্বোধন মোদির, রপ্তানি করা হবে ১০০ দেশে

দীর্ঘদিন থেকে প্রস্তুতি চলছিল। আজ, মঙ্গলবার মারুতি সুজুকির প্রথম গ্লোবাল বৈদ্যুতিক গাড়ির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে উৎপাদিত ই-ভিতারার উদ্বোধন মোদির, রপ্তানি করা হবে ১০০ দেশে
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

হানসালপুর (গুজরাত): দীর্ঘদিন থেকে প্রস্তুতি চলছিল। আজ, মঙ্গলবার মারুতি সুজুকির প্রথম গ্লোবাল বৈদ্যুতিক গাড়ির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের হানসালপুরে কারখানায় উৎপাদিত ই-ভিতারা রপ্তানি করা হবে একশোর বেশি দেশে। এমনকী তালিকায় আছে জাপানও। এদিন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন কারখানারও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সুজুকি, তোশিবা এবং ডেনসো যৌথভাবে এই কারখানা তৈরি করছে। এর ফলে সুবিধা হবে হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি উৎপাদনে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে জাপানের সুজুকি মোটরের তরফে ভারতে আরও ৭০ হাজার কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করা হয়। আগামী পাঁচ-ছয় বছরে এই টাকা বিনিয়োগ করবে তারা। এর ফলে উৎপাদন যেমন বাড়বে, তেমনই নতুন নতুন মডেল লঞ্চ করতে পারবে জাপানের এই সংস্থাটি। বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারত। সেখানে শীর্ষস্থান এখনও মারুতি সুজুকির দখলে। কিন্তু দিনকে দিন প্রতিযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন লগ্নি তাদের পায়ের তলার মাটি শক্ত করবে বলে মত পর্যবেক্ষক মহলের।
গত বছর শেষের দিকে বিশ্ব বাজারে প্রথম ই-ভিতারা লঞ্চ করা হয়েছিল। এজন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হয় ইউরোপকে। ভারত মোবিলিটে শো ২০২৫-এ তা জনসমক্ষে রাখা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ