Bartaman Logo
২৯ মে, ২০২৬

প্রগতি বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর, রাজ্যস্তরের সব প্রকল্প এবার খতিয়ে দেখবে কেন্দ্র

রাজ্য স্তরের প্রকল্পগুলি এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি করা কমিটি খতিয়ে দেখবে নিয়মিত। স্বচ্ছ ভারত প্রকল্প থেকে এই ব্যবস্থার সূত্রপাত হবে।

প্রগতি বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর, রাজ্যস্তরের সব প্রকল্প এবার খতিয়ে দেখবে কেন্দ্র
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজ্য স্তরের প্রকল্পগুলি এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি করা কমিটি খতিয়ে দেখবে নিয়মিত। স্বচ্ছ ভারত প্রকল্প থেকে এই ব্যবস্থার সূত্রপাত হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন যে, তিনি বুধবার প্রগতি বৈঠকে এই মর্মে নির্দেশিকা দিয়েছেন যে, ঩কেন্দ্র তো বটেই, রাজ্যের প্রকল্পগুলি যেন যথাসময়ে সমাপ্ত হয় তা খতিয়ে দেখা হবে। বিশেষ করে যে প্রকল্পগুলির রূপায়ণে অথবা প্রকল্পব্যয় যোগানে কেন্দ্রের ভূমিকা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রী সাতটি পরিকাঠামো সেক্টরের প্রকল্প খতিয়ে দেখে রিপোর্ট চেয়েছেন। কতটা কাজ হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টও নিয়েছেন। রেল, বিদ্যুৎ, সড়ক উন্নয়ন এই পরিকাঠামো ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। যেগুলিতে ৩০ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয় যুক্ত। এই প্রকল্পগুলির হাল কী, কবে সমাপ্ত হবে এবং এখনও কেন সমাপ্ত হয়নি, সেই নিয়ে রিভিউ করেন প্রধানমন্ত্রী। 

Advertisement

এই বৈঠকেই স্থির হয়েছে একটি উচ্চপর্যায়ের কমিটি প্রতি মাসেই এবার থেকে যাচাই করবে। প্রধানমন্ত্রী এই রিভিউ বৈঠকে প্রতিটি রাজ্যকে ছাদে সোলার বিদ্যুৎ স্থাপন করার লক্ষ্যমাত্রা ধার্য করতে বলেছেন। গৃহস্থের আর্থিকভাবে অনেক সুবিধা হবে যদি সোলার বিদ্যুৎ ব্যবহার করা যায়। প্রবল গরমে এপ্রিল ও মে মাসে দেশে তীব্র বিদ্যুৎ সঙ্কটের সৃষ্টি হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে প্রায় নিত্যদিন বিক্ষোভ চলছে। এরকমই আবহে প্রধানমন্ত্রী চাইছেন জ্বালানিচালিত বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরশীলতা কমাতে। যদিও এই বৈঠকের বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য হল, রাজ্য স্তরের প্রকল্পকেও কেন্দ্রের নজরদারি চাপানো। বহু প্রকল্প রাজ্য স্তরে শেষ হচ্ছে না। আটকে আছে বছরের পর বছর। তাই এই সিদ্ধান্ত। 

সম্পর্কিত সংবাদ