Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ায় ৩০ লক্ষ টাকায় কমিউনিটি হলের কাজ শুরু

পলাশীপাড়ায় ৩০ লক্ষ টাকায় কমিউনিটি হলের কাজ শুরু
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: পলাশীপাড়ার মানুষের কমিউনিটি হলের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। সেখানকার জিটি স্কুলের মাঠে এই কমিউনিটি হল তৈরি শুরু হয়েছে। রাজ্য সরকারের পঞ্চম অর্থ কমিশনের টাকায় কমিউনিটি হলের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া ছড়িয়েছে।
Advertisement
পলাশীপাড়ায় সারাবছর নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক বা অরাজনৈতিক সভা হয়। আগে এলাকায় এধরনের অনুষ্ঠান করার নির্দিষ্ট জায়গা ছিল না। ফলে সভা, অনুষ্ঠান আয়োজনে উদ্যোক্তাদের হয়রান হতে হতো। অনুষ্ঠান করতে খরচও বেশি পড়ত। সেজন্য এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল কমিউনিটি হলের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবি মেনে জিটি স্কুলের মাঠে কমিউনিটি হল তৈরি শুরু হয়েছে।
একাজের জন্য আপাতত রাজ্য সরকারের পঞ্চম অর্থ কমিশন থেকে ৩০লক্ষ টাকা অনুমোদন হয়েছে। তেহট্ট-২ পঞ্চায়েত সমিতির তরফে কাজ করা হবে। টেন্ডারের পর অবশেষে কাজ শুরু হয়েছে। 
এলাকার বাসিন্দারা জানান, বাম আমল থেকে এখানে কমিউনিটি হলের দাবি জানানো হয়েছে। অবশেষে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সেই দাবি পূরণ করছে। এতে তাঁরা খুশি। তাড়াতাড়ি সুন্দর কমিউনিটি হল গড়ে তোলা হোক-সেটাই তাঁরা চান। তেহট্ট-২ এর বিডিও ধ্রুবাঙ্কুর ঠাকুর বলেন, আশা করছি তাড়াতাড়ি এই কাজ শেষ হবে।
সম্পর্কিত সংবাদ