Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানে খেলার স্বপ্নপূরণ হল: মেহতাব সিং

‘অবশেষে স্বপ্নপূরণ হল।’ শনিবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে জানিয়ে দিলেন মেহতাব সিং। পাশাপাশি তাঁর সংযোজন, ‘দেশের সবচেয়ে সফল দল মোহন বাগান।

মোহন বাগানে খেলার স্বপ্নপূরণ হল: মেহতাব সিং
  • ২৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অবশেষে স্বপ্নপূরণ হল।’ শনিবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে জানিয়ে দিলেন মেহতাব সিং। পাশাপাশি তাঁর সংযোজন, ‘দেশের সবচেয়ে সফল দল মোহন বাগান। জাতীয় দলের অধিকাংশ ফুটবলারের সঙ্গে এবার ড্রেসিং-রুম ভাগ করতে পারব। ক্লাবের সাফল্যের জন্য সেরাটা নিংড়ে দিতে কাপর্ণ্য করব না।’ এদিন দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিলেন মেহতাব। প্রথম দিনে পাঞ্জাবি ডিফেন্ডারের ফিটনেস দেখে খুশি কোচ হোসে মোলিনা। অনুশীলনের শুরুতে মেহতাবের সঙ্গে আলাদা করে কথাও বলেন স্প্যানিশ কোচ। উল্লেখ্য, শনিবার মেহতাব সিংয়ের নাম সরকারিভাবে ঘোষণা করল মোহন বাগান। আগামী পাঁচ বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।    

Advertisement

মেহতাবের অন্তর্ভুক্তিতে দলের রক্ষণ যে আরও মজবুত হল তা বলার অপেক্ষা রাখে না। মূলত রাইট উইং-ব্যাক পজিশনে খেলেন তিনি। তবে প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্সেও ভরসা দিতে পারেন। ফলে রক্ষণে কোচ মোলিনার হাতে বিকল্প বাড়ল। কারণ, গত মরশুমে আশিস রাইয়ের চোটের কারণে ভুগতে হয়েছে পালতোলা নৌকা বাহিনীকে। তাই মেহতাব দলে আসায় কিছুটা হলেও চিন্তা কমবে মোলিনার। পাশাপাশি ষষ্ঠ বিদেশিও তাড়াতাড়ি চূড়ান্ত করে ফেলতে মরিয়া সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই রবসনের সঙ্গে প্রাথমিক চূক্তি সেরে রেখেছে থিঙ্কট্যাঙ্ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ