Bartaman Logo
১৮ জুন, ২০২৬

হায়দরাবাদে নামার অনুমতি মিলল না, জার্মানি ফিরল বিমান

জার্মানি থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল লুফৎহানসা এয়ারলাইন্সের এলএইচ৭৫২।

হায়দরাবাদে নামার অনুমতি মিলল না, জার্মানি ফিরল বিমান
  • ১৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

হায়দরাবাদ: জার্মানি থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল লুফৎহানসা এয়ারলাইন্সের এলএইচ৭৫২। তবে হায়দরাবাদ বিমানবন্দরে নামার অনুমতি না পেয়ে বিমানটি ফ্রাঙ্কফার্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বিমানের এক যাত্রী জানান, ফ্রাঙ্কফার্টে তাঁদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘মায়ের সঙ্গে দেখা করার জন্য আমেরিকা থেকে হায়দরাবাদ যাচ্ছিলাম। কিন্তু ফ্রাঙ্কফার্ট থেকে রওনা দেওয়ার পর আমাদের ফিরিয়ে আনা হয়।’ তবে কেন বিমানটি নামতে দেওয়া হল না, সে ব্যাপারে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ