Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুকুরে পড়ল যাত্রী বোঝাই টোটো, মৃত্যু চালকের

পুকুরে পড়ল যাত্রী বোঝাই টোটো, মৃত্যু চালকের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রী বোঝাই টোটো। ঘটনায় টোটো চালকের মৃত্যু হয়েছে। মৃতে নাম অচিন্ত্য সিট (৩৭)। বাড়ি জামবনি থানার কাপগাড়ি গ্রামে। রবিবার রাত ন’টায় লালগড় থানার খসাগুড়ি গ্ৰামে ঘটনাটি ঘটে। অচিন্ত্যকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোটণা করেন। জানা গিয়েছে, কাপগাড়ি গ্ৰামের কয়েকজন বাসিন্দা টোটো ভাড়া করে খসাগুড়ি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে টোটোটি খসাগুড়ি গ্ৰামের একটি পুকুরে পড়ে যায়। মাথায় গুরুতর চোট পাওয়া চালককে স্থানীয় গ্ৰামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই টোটো চালককের মৃত্যু হয়। মৃতের ভাই শিবরাম সিট বলেন, রাতে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলাম। মাথায় গুরুতর চোট লাগায় দাদার মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ