সংবাদদাতা, রামপুরহাট: রাজ্যের নামী কোম্পানির লটারির জাল টিকিট সহ একজন বিক্রেতাকে গ্রেপ্তার করল পাইকর থানার পুলিস। তাকে মিত্রপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় বেশকিছু লটারির জাল টিকিট।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম আকিমুদ্দিন শেখ ওরফে গুজু। বাড়ি পাইকরের নয়াগ্রামে। শনিবার সন্ধ্যায় তাকে লটারির জাল টিকিট সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিস।
উল্লেখ্য, পাইকর ও মুরারই থানা এলাকায় লটারির জাল টিকিটের ব্যাপক রমরমা। প্রায়ই জাল টিকিট সহ খুচরো বিক্রেতাদের গ্রেপ্তার করে পুলিস। তারপরও মোটা কমিশনের আশায় এই অবৈধ কারবারের দিকে ঝুকঁছেন অনেকে। যার রাশ টানতে ব্যর্থ পুলিস।