Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইকর হাইমাদ্রাসায় নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরা

পাইকর হাইমাদ্রাসায় নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মুরারই-২ ব্লকের পাইকর হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ছ’টি আসনেই তৃণমূল জয়ী হল। ছ’টি আসনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীরা জোট বেঁধে নির্বাচনে লড়েন। বিজেপি কোনও প্রার্থী দেয়নি। রবিবার কঠোর পুলিসি নিরাপত্তায় নির্বাচন হয়। বেশ রাত পর্যন্ত ভোটগণনা চলে। তাতে দেখা যায়, ব্যাপক ব্যবধানে সমস্ত আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন।
Advertisement
স্থানীয় কংগ্রেস নেতা আসিফ ইকবাল বলেন, ব্যাপক ছাপ্পা ভোট, টাকা বিলি ও ভোটারদের আবাস যোজনার নাম বাদ দেওয়ার ভয় দেখানো হয়েছে। তৃণমূলের মুরারই ব্লক সভাপতি আবতাবউদ্দিন মল্লিক বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল গোহারা হারবে বলে বিরোধীরা প্রচার চালাচ্ছিল। কিন্তু বাম-কংগ্রেস জোট করেও তৃণমূলকে হারাতে পারল না। এথেকে প্রমাণ হয়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই রয়েছেন। বিরোধীরা মিথ্যা গল্প ফাঁদছে। সোমবার ব্লক তৃণমূল কার্যালয়ে জয়ী প্রার্থীদের সংবর্ধিত করা হয়।
সম্পর্কিত সংবাদ