ভেজাল খাদ্য প্রতিরোধে সানরাইজ-এর উদ্যোগ
ভেজাল খাদ্য প্রতিরোধে সানরাইজ-এর উদ্যোগ
পূর্ব ভারতের শীর্ষস্থানীয় মশলা ব্র্যান্ড আইটিসি লিমিটেডের সানরাইজ স্পাইসেস নিয়ে এল সানরাইজ স্বাস্থ্য প্রদেশ প্রোগ্রাম। এই উদ্যোগে সানরাইজের সঙ্গী স্বেচ্ছাসেবী সংস্থা রাজাবাজার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট সোসাইটি (রিডস)। এই প্রোগ্রামের প্রথম ভাগে কুক, কেটারার এবং রাস্তার ধারের খাবার বিক্রেতাদের রাখা হয়েছে। গাইডলাইন মেনে ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন (ফোস্ট্যাক) সেশনের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিংয়ের পর পরীক্ষায় উত্তীর্ণ হলে অফিসিয়াল ফোস্ট্যাক সার্টিফিকেট পাবেন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় উদ্যোগে খাবারে ভেজাল সংক্রান্ত সচেতনতার প্রসার ঘটিয়ে মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ১০টি জেলায় প্রায় সাড়ে ১০ লক্ষেরও বেশি মহিলাকে ভেজাল খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অবগত করবে সানরাইজ। এই প্রসঙ্গে আইটিসি স্পাইসেসের বিজনেস হেড পীয়ূষ মিশ্র বললেন, ‘স্বাস্থ্য প্রদেশ প্রোগ্রামের মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও মজবুত করছি।’
গোল্ডি মশালে পেল
সাত্ত্বিক সার্টিফিকেট
খাঁটি মশলার স্বীকৃতিস্বরূপ স্বাত্ত্বিক সার্টিফিকেট পেল গোল্ডি মশালে। ১৯৮০ সালে নির্মিত এই সংস্থা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, অসম, উত্তর প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, পঞ্জাব, হরিয়ানা সহ ভারতের নানা রাজ্যেই নিজেদের পণ্য বাজারজাত করেছে। দেশের বাইরে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া সহ নানা দেশেই এই মশলা রপ্তানি হয়। এই প্রসঙ্গে সংস্থার অন্যতম ডিরেক্টর সদ্যপ গোয়েঙ্কা বলেন, ‘এই স্বীকৃতি আমাদের এত বছরের পরিশ্রমের ফল। গোল্ডি মশলাকে খাঁটি ও স্বাদু করে তোলার যে প্রয়াস, তার সাফল্যই এই সার্টিফিকেট।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত্ত্বিক সার্টিফিকেশনের ডিরেক্টর অভিষেক বিশ্বাস ও গোল্ডি মশলার অন্যান্য ডিরেক্টর।
সলিল চৌধুরীর নামে স্বর্ণমুদ্রা
সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রকাশ করল বিশেষ স্মারক স্বর্ণমুদ্রা। উপস্থিত ছিলেন সংস্থার দুই কর্ণধার অর্পিতা সাহা, রূপক সাহা, সঞ্চারী চৌধুরী, অন্তরা চৌধুরী, কল্যাণ সেন বরাট ও শ্রীকান্ত আচার্য্য। এই বিশেষ স্মারক স্বর্ণমুদ্রা বক্সে রয়েছে সলিল চৌধুরীর স্বাক্ষর সংবলিত বাঁশি, কম পরিচিত ছবি ও জীবনপঞ্জি সহ থাকবে স্বর্ণমুদ্রাটি। এটি পাওয়া যাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর সব স্টোরে।
প্রদর্শনী আয়োজনে ডটার
সল্টলেক সেক্টর ৩- এর ঐকতানে অনুষ্ঠিত হল সল্ট লেক অ্যাফোর্ডেবল আর্ট ফেয়ার। আয়োজনে ডটার। ন্যায্য মূল্যে শিল্পপ্রেমীদের হাতে ভালো মানের ছবি পৌঁছে দেওয়াই যাদের লক্ষ্য। প্রায় ১২৫ জন শিল্পীর বিভিন্ন ছবি স্থান পেয়েছিল এই প্রদর্শনীতে। তাঁদেরই এক শিল্পী দেবিকা বসু। ব্যক্তি সম্পর্কে তিনি অভিনেতা বিশ্বনাথ বসুর স্ত্রী। তাঁরও ছবি এই প্রদর্শনীতে ছিল। প্রদর্শনীটি উদ্বোধন করেন বিধাননগরের ডেপুটি কমিশনার অব পুলিশ অনীশ সরকার, হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন প্রমুখ।