Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুটপাত দখল করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিসের

ফুটপাত দখল করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিসের
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা করছেন। কেউ চায়ের দোকান কেউ আবার ফুটপাতে বসে পসরা সাজিয়ে ব্যবসা করছেন। অনেকেই আবার রাস্তার ধারে পূর্তদপ্তরের জায়গায় গুমটি করেছেন। এতে রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। যানজটও বাড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুরসভার পক্ষ থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর ফের ফুটপাতজুড়ে ব্যবসা করছেন বেশকিছু হকার। শুক্রবার ট্রাফিক পুলিস তাদের সতর্ক করল। কথা না শুনলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 
Advertisement
এদিন কাটোয়া শহরের ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী কাছারি রোড সহ শহরের বেশ কয়েকটি জায়গায় ফুটপাত জবরদখল করে বসা হকারদের সতর্ক করেন। তাঁর সাফ বক্তব্য, রাস্তা দখল করে ব্যবসা করা চলবে না। পথচারীদের অসুবিধা হলে ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিস। 
প্রসঙ্গত, কয়েক মাস আগে কাটোয়া শহরের বিভিন্ন রাস্তা নিয়ে সমীক্ষা করে পুরসভা। শহরের পুরসভা মোড় থেকে কাছারি রোড হয়ে স্টেশন বাজার চৌরাস্তা পর্যন্ত একটি টিম ঘোরে। অন্যটি টিম শহরের লেনিন সরণি মোড় থেকে পুরাতন বাজার পর্যন্ত ঘোরে। ফুটপাতে কত হকার রয়েছে তার সমীক্ষা চালানো হয়। তারপরও কিন্তু ফুটপাত দখলমুক্ত হয়নি। এবার তাই তাদের সরাতে কড়া ব্যবস্থার পথে এগোচ্ছে পুলিস-প্রশাসন। 
সম্পর্কিত সংবাদ