Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁসানোর চেষ্টার অভিযোগ বাগডোগরার টিএমসিপি নেতার

ফাঁসানোর চেষ্টার অভিযোগ বাগডোগরার টিএমসিপি নেতার
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি তনয় তালুকদার শনিবার সাংবাদিক বৈঠক করে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। এদিন তিনি বাগডোগরায় নিজের বাড়িতেই স্ত্রীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন। তাঁর বিরুদ্ধে একজন বিবাহিত মহিলাকে কুপ্রস্তাব দিয়ে মোবাইলে মেসেজ করার অভিযোগ উঠেছে। এনিয়ে তিনি ক্ষুব্ধ বাসিন্দাদের হামলার মুখেও পড়েন। এদিন তিনি বলেন, ওই মহিলার সঙ্গে আমার ছোটবেলা থেকেই পরিচয় রয়েছে। সেই সুবাদে কিছু কথাবার্তা হয়। তবে আমার রাজনৈতিক পদ ও মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে এক ব্যক্তি এই কাজ করেছেন। তিনি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। তনয়বাবুর স্ত্রী বলেন, আমরা আইনের মাধ্যমে ঘটনার তদন্ত চাইছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ