সংবাদদাতা, জঙ্গিপুর: পুলিসের চোখে ধুলো দিতে রেলপথে গাঁজা পাচারের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেই ছক বানচাল করে বিপুল পরিমাণ গাঁজা সহ বিহারের চার যুবককে গ্রেপ্তার করল আরপিএফ ও জিআরপি। সোমবার সন্ধ্যায় নিউ ফরাক্কা স্টেশনে তল্লাশি চালিয়ে ওই যুবকদের কাছ থেকে এক কুইন্টালের বেশি গাঁজা বাজেয়াপ্ত করে তারা।
Advertisement
রেলপুলিস জানিয়েছে, ধৃতরা হল আদর্শ কুমার, বিকাশকুমার সিং, অজয় সিং ও পাপ্পুকুমার সিং। তারা উত্তরবঙ্গ থেকে বিহারে গাঁজা পাচারের চেষ্টা করছিল। ঠিক কোথা থেকে সেই গাঁজা আমদানি হয়েছে, তা কাকে হাতবদলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল-সেবিষয়ে জানতে রেলপুলিস ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করবে।
ফরাক্কার আরপিএফের ইন্সপেক্টর সঞ্জয় মুদি বলেন, আগাম খবরের ভিত্তিতে ট্রেনে তল্লাশি অভিযান চালিয়ে চার যুবকের থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
এদিন সন্ধ্যায় নিউ ফরাক্কা স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস প্রবেশ করতেই আরপিএফ ও জিআরপি তাতে তল্লাশি চালায়। দু’টি অ্যাটাচি সহ পাঁচটি বড় ব্যাগ তারা আটক করে। সেগুলিতে ভরে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ব্যাগের মালিকদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা অসম থেকে বিহারে গাঁজা নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জেরায় কবুল করেছে।
এর আগে সড়কপথে একাধিকবার মাদক পাচারের চেষ্টা পুলিস ব্যর্থ করে দিয়েছে। তাই পুলিসের চোখে ধুলো দিতেই টুরিস্ট ব্যাগে ভরে রেলপথে গাঁজা পাচারের চেষ্টা হয়েছে বলে রেলপুলিস জানিয়েছে।