Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফ্লাইওভারে দুর্ঘটনা, জখম কন্টেনার চালক

ফ্লাইওভারে দুর্ঘটনা, জখম কন্টেনার চালক
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে আমড়ার কাছে ফ্লাইওভারের গার্ডওয়াল ভেঙে কন্টেনারের চালক নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কন্টেনারটি ফ্লাইওভারের ফাঁকা অংশে ঝুলে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কন্টেনারটি দুর্গাপুরের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গার্ডওয়ালে ধাক্কা মারে। বিকট আওয়াজ পেয়ে এলাকার লোকজন সেখানে আসেন। জখম কন্টেনার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ততক্ষণে শক্তিগড় থানার পুলিসও ঘটনাস্থলে চলে আসে। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিস কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ