Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হলেন ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট

আজ, মঙ্গলবার হংকং থেকে দেশে ফিরছিলেন দুতার্তে। ম্যানিলা বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিস।

বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হলেন ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট
  • ১১ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

ম্যানিলা, ১১ মার্চ: মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত  হয়ে গ্রেপ্তার হলেন ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। আজ, মঙ্গলবার হংকং থেকে দেশে ফিরছিলেন দুতার্তে। ম্যানিলা বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিস। আপাতত পুলিসি হেফাজতে রয়েছেন ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট। দুতার্তের বিরুদ্ধে গম্ভীর অভিযোগ রয়েছে। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মাদক বিরোধী অভিযান চালান। তাতে নৃশংসভাবে হাজার হাজার মানুষ নিহত হন। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত শাসন করেছেন তিনি। সেই সময়েই এই হত্যালীলা ঘটে। যা মানবতা বিরোধী অপরাধ বলে মনে করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০২১ সালেই দুর্তাতের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিল আইসিসি (আন্তর্জাতিক অপরাধ আদালত)। মানবাধিকার কমিশনের দাবি, দুর্তাতের শাসনকালে ফিলিপিন্সের মাদক বিরোধী অভিযানের জেরে প্রায় ১২ হাজার লোকের মৃত্যু হয়। ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন এই অপরাধ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও প্রস্তুত। এদিন তাঁকে গ্রেপ্তার করেছে ফিলিপিন্সের পুলিস। যদিও এই গ্রেপ্তারির তীব্র নিন্দা জানিয়েছেন দুতার্তের সাবেক মুখপাত্র সালভাদোর প্যানেলো। দুতার্তের গ্রেপ্তারির বিষয়ে ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আইসিসি(আন্তর্জাতিক অপরাধ আদালত) ইন্টারপোলকে নির্দেশ দেয় প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে। আর ইন্টারপোল সেই বিষয়টি জানায় পুলিসকে। তারই ভিত্তিতে এদিন ম্যানিলা বিমানবন্দরে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ