Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফিলিপিন্সে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯

ফিলিপিন্সে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯
  • ১ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

নয়াদিল্লি, ১ অক্টোবর: মধ্য ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। মঙ্গলবার (স্থানীয় সময়) আচমকাই কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের মাটি। এই জোরালো ভূমিকম্পের জেরে তছনছ ফিলিপিন্সের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৯ জনের। জখম ১৫০। ভেঙে গিয়েছে বহু বাড়ি ঘর। রাস্তা ক্ষতিগ্রস্ত। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

Advertisement

 একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফিলিপিন্সের কেবু প্রদেশের উপকূল শহর বোগোর উত্তর - পূর্ব থেকে ১৯ কিমি দূরে ভূমিকম্পের উৎসস্থল। উপকূল এলাকায় ভূমিকম্প হওয়ায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে সেদেশের প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ