নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই পাহাড় ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে! কেন্দ্র, রাজ্য ও গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার দিল্লিতে দেখা করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সাংসদ সোশ্যাল মিডিয়ার নিজের অ্যাকাউন্টে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত বিষয়টি মনোযোগ দিয়ে শুনেছেন। খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন তিনি।



