Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাগলাঘাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু শ্রমিকের

পাগলাঘাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু শ্রমিকের
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: রেল লাইনে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার পাগলাঘাটে। মৃত দিলীপ মণ্ডল বৈষ্ণবনগর থানা এলাকার দরিয়াপুর নব বৃন্দাবন পাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তি সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ নিজের বাড়ি থেকে কাজে যান। তিনি ঠিকাদারি সংস্থার হয়ে রেললাইনে পাথর ঠিক করার কাজ করতেন। সোমবার কাজ করার সময় আচমকা ট্রেন চলে এলে অন্যরা সরে গেলেও দিলীপ বুঝতে পারেননি। ট্রেন তাঁকে ধাক্কা মারলে লাইনের পাশে ছিটকে পড়েন। অচৈতন্য অবস্থায় তাঁকে স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যালে পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ