নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির নাগরাকাটার ধরণিপুর চা বাগানে ১৮৪ জন শ্রমিককে মৃত দেখিয়ে পিএফের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতারিত শ্রমিকরা। অভিযোগ জানিয়েছেন স্থানীয় পিএফ অফিসেও ।

সম্প্রতি বাগানের কয়েকজন শ্রমিক পিএফের কেওয়াইসি আপডেট করাতে গিয়ে জানতে পারেন, তাঁদের মৃত দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। কারা এই ঘটনা ঘটাল, কাদের অ্যাকাউন্টে শ্রমিকদের পি এফের টাকা ঢুকল, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন চা শ্রমিকরা। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেতৃত্বে আজ জেলা প্রশাসনের দ্বারস্থ হন ধরণিপুর চা বাগানের শ্রমিকরা। তাঁদের অভিযোগ, বাংলাদেশ, নেপাল থেকে যাঁরা এসেছেন, তাঁরা জমির পাট্টা পেয়ে গিয়েছেন। অথচ আদিবাসীরা জমির পাট্টা পাচ্ছেন না। এনিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
এদিন জেলা সফরে আসা রাজ্যের মন্ত্রী জ্যোস্না মান্ডিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আদিবাসীদের পাট্টা দেওয়া হচ্ছে। ভূমিহীন প্রত্যেকেই পাট্টা পাবেন।