নয়াদিল্লি: তেল সংস্থাগুলির ৪২ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে। তাই এই মুহূর্তে পেট্রল, ডিজেলের দাম কমানো সম্ভব নয়। মঙ্গলবার এমনটাই দাবি পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপীর। তাঁর মতে, দাম কমানোর আগে তেল সংস্থাগুলির আর্থিক অবস্থা খতিয়ে দেখতে হবে। সম্প্রতি ই-২০ সহ বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। মোদি সরকারের দাবি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ সহ একাধিক কারণে জ্বালানির দাম বেড়েছে। এরই মধ্যে বিষয়টি সাফাই দিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন গোপী। সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমরা আশা করতেই পারি যে, কাল দাম কমবে। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়।



