Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের দেশজুড়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বেড়েই চলেছে জ্বালানির দাম। ফের দেশজুড়ে বাড়লো পেট্রল ডিজেলের দাম। এই নিয়ে দশদিনে চারবার বাড়লো জ্বালানি তেলের দাম।

ফের দেশজুড়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম
  • ২৫ মে, ২০২৬ ১০:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বেড়েই চলেছে জ্বালানির দাম। ফের দেশজুড়ে বাড়লো পেট্রল ডিজেলের দাম। এই নিয়ে দশদিনে চারবার বাড়লো জ্বালানি তেলের দাম। কলকাতায় পেট্রলের দাম টাকা ৮৬ পয়সা বেড়ে লিটার প্রতি পৌঁছে গেল ১১৩ টাকা ৪৭ পয়সায়। অন্যদিকে ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁছুঁই। ডিজেল কলকাতায় ২ টাকা ৮০ পয়সা বেড়ে পৌঁছে গেল ৯৯ টাকা ৮২ পয়সা। উল্লেখ্য এর আগে শনিবার পেট্রলের দাম ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯৭ পয়সা বাড়ানো হয়েছিল। দশ দিনে চারবার দাম বাড়লো পেট্রল ডিজেলের।  

Advertisement

দিল্লিতেও পেট্রলের দাম ১০০ ছাড়ালো। প্রতি লিটারে টাকা ৬১ পয়সা পেট্রলে এবং ২ টাকা ৭১ পয়সা ডিজেলে দাম বাড়লো। দেশের রাজধানীতে এবার থেকে পেট্রল কিনতে হবে ১০২ টাকা ১২ পয়সায় আর ডিজেল বিক্রি হবে ৯৫ টাকা ২০ পয়সায়। মুম্বাইতে এক লিটার পেট্রল কিনতে হবে ১১১ টাকা ২১ পয়সায়। এখানে পেট্রলের দাম বেড়েছে ২ টাকা বাহাত্তর পয়সা। পাশাপাশি ২ টাকা ৮১ পয়সা বেড়ে বাণিজ্য নগরীতে ডিজেলের দাম পৌছলো 97 টাকা ৮৩ পয়সায়। চেন্নাইতে পেট্রলের দাম ২ টাকা ৪৬ পয়সা বেড়ে হল লিটার প্রতি ১০৭  টাকা ৭৭ পয়সা। আর আর ডিজেলের দাম বাড়লো টাকা ৫৭ পয়সা। এই দক্ষিণী শহরে ডিজেলের দাম বেড়ে হল ৯৯ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ দেশের চার প্রধান শহরের মধ্যে কলকাতায় তেলের দাম বাড়লো সবথেকে বেশি।

জ্বালানীর এই টানা দাম বৃদ্ধির ফলে আশঙ্কা করা হচ্ছে এবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও পৌঁছে যাবে সাধারণের ধরাছোঁয়ার বাইরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ