খাদ্যপণ্যে দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি দেশে!
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খাদ্যপণ্যের দাম এখনই লাগামছাড়া। বেড়েছে দুধ, মুরগির মাংস সহ বহু খাবারের দাম। ভালো বর্ষা না হওয়ায় মাটির আর্দ্রতা এখন কম। তাই শীতকালীন ফসল উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা চরমে। এর জেরেই খাদ্যপণ্যে দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল আকার ধারণ করেছে। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের মুখ্য অর্থনীতিবিদ দেবেন্দ্র পন্থ জানিয়েছেন, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খাদ্যপণ্যে ১০ শতাংশ মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। দুর্বল বর্ষা, বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা এবং টাকার দাম কমার ফলে পরিস্থিতি ঘোরালো হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষায় মহারাষ্ট্রের জালনা জেলায় স্বাভাবিকের থেকে ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। 

Advertisement