তেজি শেয়ার বাজার
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: তেজি হতে শুরু করেছে শেয়ার বাজার। মঙ্গলবার বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স এবং জাতীয় শেয়ার সূচক নিফটির অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। এদিন এক হাজার ২২৫ পয়েন্ট বেড়ে দিনের শেষে সেনসেক্স ৭৬ হাজার ৯১৯ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ১.৬২ শতাংশ। এই নিয়ে পরপর চারদিন সেনসেক্স বাড়ল। এর মধ্যে দু’দিনেই বাড়ল প্রায় ২ হাজার ৪০০ পয়েন্ট। অন্যদিকে ৩৭০ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৮১০ পয়েন্টে স্থির হয় নিফটি। বৃদ্ধির হার ১.৫৮ শতাংশ। 

Advertisement