Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘পারসিপোলিস’ খ্যাত মারজান সাত্রাপি প্রয়াত

বিশিষ্ট গ্রাফিক নভেলিস্ট মারজান সাত্রাপি প্যারিসে প্রয়াত। তাঁর কাজের জন্য তিনি চিরকাল স্মরণীয় থাকবেন। বিস্তারিত পড়ুন।

‘পারসিপোলিস’ খ্যাত মারজান সাত্রাপি প্রয়াত
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: প্রয়াত বিশিষ্ট গ্রাফিক নভেলিস্ট ও পরিচালক মারজান সাত্রাপি। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৬ বছর। সংবাদমাধ্যমকে শিল্পীর এক আত্মীয় বলেন, ‘এক বছর কিছু বেশি সময় আগে স্বামী মাত্তিয়াস রিপার মৃত্যু হয়েছিল। সেই শোক সইতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করলেন মারজান।’ সাত্রাপির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেস্ট ইমানুয়েল ম্যাত্রঁ। তাঁর কথায়, ‘ইরানে কাটানো শৈশবকে এক আন্তর্জতিক লোককথায় পরিণত করেছিলেন এই অসাধারণ শিল্পী।’ চিরকাল ইরানের শাসনব্যবস্থার কট্টর সমালোচক হিসাবে পরিচিত ছিলেন মারজান। ইরানের নীতি পুলিশের হাতে মাশা আমিনির মৃত্যু নিয়েও সরব হয়েছিলেন। ২০০০ সালে তাঁর গ্রাফিক নভেল ‘পারসিপোলিস’ প্রকাশিত হয়। বইটিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব পরবর্তী তেহরানে লেখিকার শৈশবের সংগ্রাম ও বেড়ে ওঠার ছবি ধরা পড়েছে। পরবর্তীতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল এই উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র। সাত্রাপির অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চিকেন উইথ প্লামস’, ‘উওম্যান, লাইফ, ফ্রিডম’। এছাড়া রায়ান রেনল্ডস অভিনীত ‘দ্য ভয়েসেস’ ও নোবেলজয়ী মেরি কুরির উপর নির্মিত বায়োপিক ‘রেডিওঅ্যাক্টিভ’  পরিচালনাও করেছেন সাত্রাপি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ