Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গোলমরিচ মাংস

মাংস ১ কেজি, সর্ষের তেল ১০০ মিলি, পেঁয়াজ সরু করে কুচানো ২০০ গ্রাম, রসুন ১২ কোয়া, আদা ২ ইঞ্চি টুকরো, কাঁচালঙ্কা বাটা ৩-৪টে, গোলমরিচ থেঁতো করা ১৫ গ্রাম, জল ঝরানো টক দই ১৫০ গ্রাম, তেজপাতা ২টো, ছোট এলাচ ৩টে, লবঙ্গ ৪টে, দারচিনি ১টা, নুন ও মিষ্টি স্বাদ অনুযায়ী।

গোলমরিচ মাংস
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উপকরণ: মাংস ১ কেজি, সর্ষের তেল ১০০ মিলি, পেঁয়াজ সরু করে কুচানো ২০০ গ্রাম, রসুন ১২ কোয়া, আদা ২ ইঞ্চি টুকরো, কাঁচালঙ্কা বাটা ৩-৪টে, গোলমরিচ থেঁতো করা ১৫ গ্রাম, জল ঝরানো টক দই ১৫০ গ্রাম, তেজপাতা ২টো, ছোট এলাচ ৩টে, লবঙ্গ ৪টে, দারচিনি ১টা, নুন ও মিষ্টি স্বাদ অনুযায়ী।

Advertisement

প্রণালী: আদা ও রসুন একসঙ্গে বেটে নিন। তাতে থেঁতো করা গোলমরিচ যোগ করে নিন। এই মিশ্রণ মাংসে মাখিয়ে রাখুন। তারপর নুন ও দই একসঙ্গে ফেটিয়ে তা দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দিন অন্তত আট ঘণ্টা। সারারাত রাখলে আরও ভালো। এবার প্রেশার কুকার বা কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তাতে গোটা গরমমশলা ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ উঠলে পেঁয়াজ লাল করে ভেজে নিন। ভাজা পেঁয়াজের অর্ধেকটা তুলে রাখুন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কষতে থাকুন। ঢিমে আঁচে আধ ঘণ্টা কষিয়ে নেওয়ার পর দেখবেন তেল ছেড়ে আসবে। তখন বাকি সব মশলা একে একে দিয়ে নেড়ে নিন। অল্প চিনি ও পরিমাণ মতো নুন মিশিয়ে নেড়ে রান্না করুন। মাংস মশলার সঙ্গে মিশে না যাওয়া পর্যন্ত রান্না করবেন। প্রয়োজনে অল্প গরম জল মিশিয়ে ঢাকা দিন। মোটামুটি এক থেকে দেড় ঘণ্টা ঢিমে আঁচে মাংস রাঁধুন। অথবা মাংস সুসিদ্ধ হওয়া পর্যন্ত তা রান্না করুন। নামানোর সময় উপর থেকে অল্প গোলমরিচ গুঁড়ো ও ভাজা পেঁয়াজ ছড়িয়ে নামিয়ে নিন। প্রেশার কুকারে দিলে মোটামুটি কুড়ি মিনিট রান্না করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ