Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জের চুড়িপট্টি আপনজন ক্লাবের পুজোয় আনন্দে মাতেন সব ধর্মের মানুষ

জিয়াগঞ্জ শহরে অন্যতম নজরকাড়া দুর্গাপুজো আয়োজন করে চুড়িপট্টি আপনজন ক্লাব। শহরে তো বটেই, পুরো লালবাগ মহকুমাজুড়েও এই ক্লাবের পুজোর খ্যাতি রয়েছে।

জিয়াগঞ্জের চুড়িপট্টি আপনজন ক্লাবের পুজোয় আনন্দে মাতেন সব ধর্মের মানুষ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ শহরে অন্যতম নজরকাড়া দুর্গাপুজো আয়োজন করে চুড়িপট্টি আপনজন ক্লাব। শহরে তো বটেই, পুরো লালবাগ মহকুমাজুড়েও এই ক্লাবের পুজোর খ্যাতি রয়েছে। ২০১৭সাল থেকে এখানে থিমপুজো শুরু হয়। সেবছর ৫০ফুটের দুর্গাপ্রতিমা গড়ে এই ক্লাব চর্চায় এসেছিল। এবার ৫৮তম বর্ষে পটচিত্রের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমায় থাকছে আধুনিকতার ছোঁয়া। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের শ্রুশ্রূবানন্দ মহারাজ। উদ্বোধনী মঞ্চ থেকে ২৫০ জন দুঃস্থকে কম্বল দেওয়া হয়। অষ্টমীতে দেবীকে পোলাও ও নবমীতে ইলিশ মাছ সহযোগে অন্নভোগ নিবেদন করা হয়। অষ্টমীতে ক্লাবের সদস্যদের বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়া হয়।

Advertisement

আপজন ক্লাবের পুজো ঘিরে এলাকার হিন্দু, মুসলিম ও অন্য সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতে ওঠেন। পুজো ঘিরে এলাকায় সম্প্রীতির পরিবেশ লক্ষ্য করা যায়। ক্লাবের সম্পাদক শোভন চক্রবর্তী বলেন, ছোট শহরে পুজো পরিচালনা করতে গিয়ে আগে আমরা আর্থিক সমস্যার মুখে পড়তাম। খুব কষ্ট করে পুজো আয়োজন করতে হতো। এখন রাজ্য সরকার প্রতিবছর অনুদান দেওয়ায় পুজো পরিচালনায় অনেক সুবিধা হয়েছে। পুজোর অন্যতম উদ্যোক্তা গৌতম উপাধ্যায় বলেন, সারাবছর ধরে এখানে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে থাকি। পুজোর সময় আমরা একটি পরিবারে পরিণত হই। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ